খুলনা | বুধবার | ১৫ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩

নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মিঠুকে বহিষ্কার

খবর বিজ্ঞপ্তি |
০২:৩০ এ.এম | ১৫ জুলাই ২০২৬


দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খুলনা মহানগর শাখার যুগ্ম-আহŸায়ক আসাদুজ্জামান মিঠুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোন প্রকার সাংগঠনিক বা ব্যক্তিগত যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সোমবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) আব্দুল­াহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রিন্ট

আরও সংবাদ