খুলনা | বুধবার | ১৫ জুলাই ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩

সবুজ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি কেএমপি’র

নিজস্ব প্রতিবেদক |
০২:৩২ এ.এম | ১৫ জুলাই ২০২৬


“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”-এই স্লোগানকে সামনে রেখে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) মাসব্যাপী এক বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে। প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের আহŸানে সাড়া দিয়ে কেএমপি এই বছর সাড়ে ১২ হাজার ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার সকাল ১০টায় বয়রার পুলিশ লাইন্সে চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আহŸানে সাড়া দিয়ে আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছি। মহানগরী যেহেতু আমাদের দায়িত্বাধীন এলাকা, তাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি আইনগতভাবে নিরাপদ শহর গড়ে তোলার পাশাপাশি পরিবেশগতভাবেও একটি নিরাপদ শহর আমাদের তৈরি করা প্র্রয়োজন। আর সেটা এই বৃক্ষরোপণের মাধ্যমেই সম্ভব।
তিনি বলেন, বৃক্ষ হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু। আমরা প্রকৃতি থেকে যে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি, তা গাছই সরবরাহ করে। অন্যদিকে ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড গ্যাস শুষে নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। কাজেই একটি গাছ শুধু একটি চারা নয়, এটি আগামী প্রজন্মের জন্য নির্মল বাতাস, সবুজ পরিবেশ এবং নিরাপদ ভবিষ্যতের অঙ্গীকার।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ প্রাঙ্গণে বৃক্ষরোপণ: উদ্বোধন শেষে দিনব্যাপী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন কেএমপি কমিশনার। স্থান ও উপস্থিত অতিথিবৃন্দের তালিকা নিচে দেওয়া হলো:
হাজী ফয়েজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়: এখানে বৃক্ষরোপণকালে কমিশনারের সাথে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমানা সুলতানা এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনা: পিটিসি প্রাঙ্গণে চারা রোপণকালে উপস্থিত ছিলেন পিটিসি খুলনার কমান্ড্যান্ট এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
সরকারি ব্রজলাল (বিএল) কলেজ : কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
পাবলা সবুজ সংঘ ক্লাব মাঠ (দৌলতপুর থানা): স্থানীয় এই ক্লাব প্রাঙ্গণে কর্মসূচিতে অংশ নেন সবুজ সংঘ ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ