খুলনা | বৃহস্পতিবার | ১৬ জুলাই ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩

বাগেরহাটে পরীক্ষা শেষে দুই এইসএসসি পরীক্ষার্থীর ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৬:৪৫ পি.এম | ১৫ জুলাই ২০২৬


বাগেরহাটে এইচএসসি পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থীর উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে সরকারি মহিলা কলেজের প্রধান ফটকের মধ্যে এবং ফটকের বাইরের সড়কে দুই দফায় এই হামলার ঘটনা ঘটে। সরকারি মহিলা কলেজে চলমান এইসএসসি পরীক্ষার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য ওই শিক্ষার্থীদের নিরাপদে নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশের সামনেই ওই দুই শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করেন হামলাকারীরা। এক পর্যায়ে দুই পুলিশ সদস্য তাদেরকে নিভৃত করতে সক্ষম হয়।

হামলার শিকার দুই শিক্ষার্থী শাহরিয়ার খান ও  রাফসান আমিন সরকারি পিসি কলেজের এইসএসসি বানিজ্য বিভাগের শিক্ষার্থী। শাহরিয়ার খানের ফেসবুক আইডিতে আওয়ামীলীগের পুনর্বাসনের পক্ষে বিভিন্ন পোস্ট দেখা যায়।

মারধরের শিকার শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি পিসি কলেজ ছাত্রদল নেতা সামিরসহ কয়েকজন তাদের উপর অতর্কিত হামলা করেন। ফেসবুক ম্যাসেঞ্জারে কথাকাটাকাটির জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগীদের।

এদিকে, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পোশাক পরিহিত ও প্রবেশপত্র হাতে থাকা পরীক্ষার্থীদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে মহিবুন নাহার নামের এক নারী বলেন, তার ছেলে এখানে পরীক্ষা দিচ্ছে। এই দুই শিক্ষার্থীর উপর প্রকাশ্যে হামলা হল, এত মানুষ কেউ এগিয়ে আসল না। কাল তার সন্তানের উপর হামলা হলে কে দেখবে। এর দায় কে নিবে।

অভিযুক্ত ছাত্রদল নেতা সামির বলেন, শাহরিয়ার খান নামের ওই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে শেখ হাসিনার পক্ষে এবং চলমান সরকারকে বিতর্কিত করে পোস্ট দেয়। এসব কারণেই তার সহপাঠিদের সাথে এই অপ্রতিকর ঘটনা ঘটেছে। এর সাথে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত নয়।

বাগেরহাট সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ ড. এজেডএম রুহুল কাদির বলেন, হামলার বিষয়টি সম্পর্কে তিনি অবগত রয়েছেন। কলেজের মধ্যে যে শিক্ষার্থী হামলা করে ওই শিক্ষার্থী এবং হামলার শিকার শিক্ষার্থীরা সরকারি পিসি কলেজের শিক্ষার্থী। হামলাকারী শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য তার প্রবেশপত্রের অনূলিপি সরকারি পিসি কলেজের অধ্যক্ষের নিকট পাঠানো হয়েছে। পরে বাইরের হামলার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এই ভিডিও ফুটেজ ও হামলাকারীদের তথ্য সরকারি পিসি কলেজের অধ্যক্ষকে অবহিত করা হবে। এসব বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করা হবে বলে জানান তিনি।

প্রিন্ট

আরও সংবাদ