খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

সনাতনীদের বিভ্রান্তি করতে

পাইকগাছায় সাবেক পূজা পরিষদের বর্ধিত সভা করার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি |
১২:৪০ এ.এম | ১৬ জুলাই ২০২৬


পাইকগাছায় সনাতনীদের বিভ্রান্তি করতে সাবেক পূজা পরিষদ নেতৃবৃন্দের বিরুদ্ধে বর্ধিত সভা করার অভিযোগ উঠেছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখাকে কেন্দ্র করে বর্তমান আহক্ষায়ক কমিটি এবং সাবেক কমিটির নেতৃবৃন্দের মধ্যে সাংগঠনিক মতপার্থক্য দেখা দিয়েছে। তবে জেলা ও কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত অনুমোদন ও নির্দেশনা মেনে বর্তমান আহবায়ক কমিটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বর্তমান নেতৃত্ব মাঠপর্যায়ে সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে মূল ভূমিকা পালন করছে। 
বর্তমান আহবায়ক কমিটির নেতৃবৃন্দের দাবি, তারা জেলা ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের বৈধ সিদ্ধান্ত মেনেই সাংগঠনিক কার্যক্রম গতিশীল করছেন। সংগঠনের চেইন অব কমান্ড বা শৃঙ্খলা রক্ষার স্বার্থেই তারা কাজ করে যাচ্ছেন। বর্তমান কমিটির দায়িত্বশীলদের অভিযোগ, সাবেক কমিটির শীর্ষ নেতৃত্ব পদের অপব্যবহার করে একটি সমান্তরাল কাঠামো সৃষ্টির চেষ্টা করছেন, যা কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপন্থী। এ ছাড়া সাবেক কমিটির বিরুদ্ধে ২০২৩ সালের পূজা পরিষদের এ্যাকাউন্ট থেকে আর্থিক অনিয়ম এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণœ করার মতো কর্মকাণ্ডের অভিযোগও করেছেন। বর্তমান উপজেলা পূজা পরিষদের আহবায়ক কৃষ্ণপদ মন্ডল বলেন সাবেক পূজা পরিষদের নেতৃবৃন্দ নিয়মনীতি উপেক্ষা করে সম্পূর্ণ অবৈধ ভাবে  আজ তারা বর্ধিত সভা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ