খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

আশাশুনি থানা পুলিশের অভিযানে ৪ চোর গ্রেফতার

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:৪১ এ.এম | ১৬ জুলাই ২০২৬


আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায় গত ৮ জুলাই গোয়ালডাঙ্গা গ্রামের রিজিয়া খাতুনের বাড়িতে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি হয়। থানায় লিখিত এজাহার দাখিল করেন রিজিয়া খাতুন। থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এস আই আনজির আহমেদ সহ-সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে গোয়ালডাঙ্গা গ্রামের বারিক গাজীর ছেলে তামিম ইকবাল, আব্দুল গফুর সরদারের ছেলে শামীম হোসেন, আনারুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম ও মৃত আতিয়ার সরদারের ছেলে ওমর আলী সরদারকে গ্রেফতার করেন। এ বিষয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। চুরি হওয়া মালামালের বিষয়ে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ।

 

প্রিন্ট

আরও সংবাদ