খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির সভাপতি আর নেই : শোক ‎‎

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৪১ এ.এম | ১৬ জুলাই ২০২৬


‎ডুমুরিয়া উপজেলা দলিল লেখক সমিতির বার বার নির্বাচিত সভাপতি মোঃ ফাররুখ হোসেন খান (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার নিজ কর্ম¯’লে আসলে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন এবং তাৎক্ষণিক ভাবে তাকে ডুমুরিয়া বাজারস্থ নিজ বাসায় আনা হয়। কিছুক্ষণ পর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ পুত্র, এক কন্যা, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গোলনা পুরাতন বাড়ির সামনে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে তার আকর্ষিক মৃত্যুতে দলিল লেখক গভীর শোক ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে কালো ব্যাজ ধারণ ও কলম বিরতি দোয়া মাহফিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন মোঃ সেলিম খান, শফিকুল ইসলাম মোল্লা, প্রশান্ত কুমার জদ্দার, গোপাল চন্দ্র নাথ, রবীন্দ্রনাথ সরদার, শেখ মিজানুর রহমান সহ সমিতির সকল নেতৃবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ