খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

শ্যামনগরে বিজিবির উদ্যোগে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪১ এ.এম | ১৬ জুলাই ২০২৬


সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বেলা ১১টায় শ্যামনগরের নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক অনুষ্ঠানে স্থানীয় দুস্থদের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ। প্রধান অতিথি বিজিবি অধিনায়ক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কাজ শুধু দেশের সীমান্ত রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাই নয়, মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও বিজিবি সদস্যরা সবসময় অসহায় ও সাধারণ মানুষের পাশে থাকে। সেই ধারাবাহিকতায় অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এই ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, এই সহায়তা হয়তো সবার সব প্রয়োজন পূরণ করবে না। তবে এটি বিজিবির আন্তরিকতা, সহমর্মিতা এবং মানুষের পাশে থাকার অঙ্গীকারের বহিঃপ্রকাশ। দুর্যোগ, সংকট কিংবা যেকোনো কঠিন পরিস্থিতিতে দেশের মানুষের কল্যাণে বিজিবি সবসময় রাজপথে ও মাঠপর্যায়ে নিয়োজিত থাকবে।
ব্যাটালিয়ন অধিনায়ক ত্রাণ বিতরণ কার্যক্রমটি অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলভাবে সম্পন্ন করতে উপস্থিত সবার আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। একই সাথে তিনি সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দেশের প্রচলিত আইন মেনে চলা, সামাজিক স¤প্রীতি রক্ষা এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে স্থানীয় জনগণকে সচেতন থাকার আহŸান জানান। অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং বিজিবির সর্বস্তরের সদস্যসহ উপস্থিত সবার শান্তি, নিরাপত্তা, উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। 
 

প্রিন্ট

আরও সংবাদ