খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

পাটকেলঘাটায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভাঙা রাস্তা সংস্কার

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:৪২ এ.এম | ১৬ জুলাই ২০২৬


গত সপ্তাহে ৪দিন প্রবল বৃষ্টি হওয়ায় পাটকেলঘাটা বাজারের বিভিন্ন রাস্তাঘাটের পিচ খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। চলাচলের জন্য রাস্তাগুলি হয়ে পড়ে অনুপযোগী। বুধবার উক্ত রাস্তায় ইট খোয়া দিয়ে চলাচলের ব্যবস্থা করতে দেখা যায়। 
জানা গেছে, পাটকেলঘাটা বাজারের প্রবেশ পথ মহাসড়কের মুখে, সোনামনি কিন্ডার গার্টেনের সামনেসহ বিভিন্ন স্থানে গতকাল বড় বড় গর্তগুলিতে ইট, খোয়া, বালু দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়। সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা বলেন বর্তমানে রাস্তা সংস্কারের জন্য ব্যবহৃত ইট খোয়া ক্রয়ের কোন সরকারি বরাদ্দ নেই। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অর্থ দিয়ে ইউনিয়নবাসীর চলাচলের জন্য রাস্তাগুলি সংস্কার করেছি। এ ছাড়া উপরি মহলে যোগাযোগ করছি যাতে দ্রুত বাজেটের মাধ্যমে রাস্তাগুলি পিচ ঢালাই করা হবে। 

প্রিন্ট

আরও সংবাদ