খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

খুবিতে এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি |
০১:০০ এ.এম | ১৬ জুলাই ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর’স এ্যাওয়ার্ড, ইউজিসি এ্যাওয়ার্ড, বিইউএস-ইউএসডিএ এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকবৃন্দ এবং চলমান বিইউএস-ইউএসডিএ প্রকল্পের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা গতকাল বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে এ সভায় এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মেধা, প্রজ্ঞা ও সৃজনশীল চিন্তাভবনাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়কে কীভাবে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হয়।
সভায় এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকবৃন্দ অথর সার্ভিস ইউনিট চালু করা, স্কোপাস ইনডেক্সিং, ইন্টার-ইউনিভার্সিটি কোলাবরেশন, গবেষণার ফান্ড ও উপকরণ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।

 

প্রিন্ট

আরও সংবাদ