খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

‘রিসপনসিভ গ্রান্ট বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
০১:০০ এ.এম | ১৬ জুলাই ২০২৬


সরকারি ব্রজলাল কলেজে ‘‘রিসপনসিভ গ্রান্ট বাংলাদেশ’’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি কেসিসি প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু। সকাল সাড়ে ১০টায় এ অনুষ্ঠানের অয়োজন করা হয়।
তাপদাহ মোকাবেলায় বৃক্ষরোপণ এবং প্লাস্টিক মুক্ত সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে প্রকল্পের আওতায় কলেজ ক্যাম্পাসে ৫টি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কার্যক্রমগুলি হচ্ছে প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ, কলেজ চত্বরে বৃক্ষরোপণ, বসার জন্য ছায়াবীথি শেড স্থাপন, ছাতা ও ক্যাপ বিতরণ এবং সবজির বীজ বিতরণ। কলেজের যুব রেড ক্রিসেন্ট ইউনিটের ৩০জন সদস্য কার্যক্রমগুলি বাস্তবায়ন করবে। 
কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর এফ এম আব্দুর রাজ্জাক, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের কলেজ সমন্বয়ক প্রফেসর মোঃ মঞ্জুর আলম তরফদার, সহযোগী অধ্যাপক মোঃ এরশাদুজ্জামান, সহকারী অধ্যাপক সাবেকুন নাহার, প্রজেক্ট এ্যাসোসিয়েট মোঃ সাকিবুল হাসানসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের উপসহকারী পরিচালক রেক্সোনা খাতুন।
 

প্রিন্ট

আরও সংবাদ