খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

মুক্ত বাংলা সংস্থা ও নাগরিক ফোরামের উদ্যোগে ওষুধ বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
০১:০০ এ.এম | ১৬ জুলাই ২০২৬


নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মুক্ত বাংলা সংস্থা ও নাগরিক ফোরাম এর উদ্যোগে  মেট্রোনিডাজেল ট্যাবলেট ও সেফিক্সিম ক্যাপসুল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত ওষুধ বিতরণ কার্যক্রম চলে।  ওষুধ বিতরণ কার্যাক্রমে উপস্থিত ছিলেন মুক্ত বাংলা সংস্থার এডহক কমিটির আহবায়ক মোঃ কামরান হাচান মন্টু, সদস্য সচিব বনানী সুলতানা ঝুমুর, এডহক কমিটির সদস্য ও নাগরিক ফোরাম কেন্দ্রিয় কমিটির ক্রীড়া সচিব এম এ জলিল, মুক্ত বাংলা সংস্থার এডহক কমিটির সদস্য মোঃ ইজাজুল ইসলাম ইজাজ ও মোঃ নাঈম হাসান হাসিব, সংস্থার সদস্য মোঃ তালাত মাহামুদ সাগর, কাওসারী জাহান মঞ্জু, সাঈদুর রহমান বাবু, ইমাম হাসান প্রমুখ। ওষুধ বিতরণকালে বর্ষা মৌসুমে পানিবাহিত রোগ নিজেকে বাঁচাতে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয়।  

প্রিন্ট

আরও সংবাদ