খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

সদর থানা তাঁতী দলের সাংগঠনিক সভা

নিজস্ব প্রতিবেদক |
০১:০১ এ.এম | ১৬ জুলাই ২০২৬


জাতীয়তাবাদী তাঁতী দল সদর থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সাংগঠনিক সভা গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 
সংগঠনের সদর থানা সভাপতি মিয়া আতিয়ার রহমান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের নির্বাহী সদস্য ও মহানগর তাঁতীদলের আহবায়ক মোঃ আবু সাইদ শেখ। বিশেষ অতিথি ছিলেন মহানগর তাঁতীদলের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এড. আসলাম হোসেন, মহানগর তাঁতীদল যুগ্ম-আহবায়ক (দপ্তরের দায়িত্বে) মোঃ আলমগীর হোসেন রাজা, যুগ্ম-আহবায়ক সৈয়দ হুমায়ুন কবির, যুগ্ম-আহবায়ক নুরুল আমিন নান্নু, নগর তাঁতীদল নেতা মোঃ নওশাদ শিকদার, সোনাডাঙ্গা থানা তাঁতীদল সভাপতি ডাঃ আব্দুল হালিম মোড়ল, সদর থানা তাঁতীদল সাধারণ সম্পদাক মোঃ হানিফ মাহমুদ, সদর থানা তাঁতীদল সিনিয়ার সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন মৃধাসহ সদর থানা তাঁতী দলের ও বিভিন্ন ওয়ার্ড তাঁতীদল নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি সকল তাঁতীদল নেতৃবৃন্দকে বলেন, আমাদের খুলনা মহানগর তাঁতীদলে কোন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক বিক্রেতা বা মাদকসেবী থাকবে না। 
 

প্রিন্ট

আরও সংবাদ