খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

জলবায়ু সংক্রান্ত জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা বিষয়ক কর্মশালা

তথ্য বিবরণী |
০১:০২ এ.এম | ১৬ জুলাই ২০২৬


বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাডামস ফাউন্ডেশন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে জলবায়ু সহনশীলতার উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতির বিষয়ে জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা কার্যক্রম শীর্ষক প্রকল্পের দক্ষতা উন্নয়ন কর্মশালা বুধবার খুলনা পরিবেশ অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান।
কর্মশালায় অতিথিরা বলেন, জলোচ্ছ¡াস, ঘূর্ণিঝড়, সাইক্লোন ও বন্যার কারণে জলবায়ু দিন দিন পরির্তন হচ্ছে ও ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে। 
এ্যাডমস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম আলী আসলামের সভাপতিত্বে কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মোঃ মুজিবুর রহমান ও কুয়েটের দুর্যোগ ব্যবস্থাপনা ইন্সটিটিউট (আইডিএম) এর সহযোগী অধ্যাপক ড. আঞ্জুম তাসনুভা। কর্মশালায় খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, উপ-পরিচালক সরদার শরীফুল ইসলাম, উপ-পরিচালক মিহির লাল সরদার, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মোঃ মেহেদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন। প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান। কর্মশালাটি পরিচালনা করেন এ্যাডামস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আশিক মাহমুদ। কর্মশালায় পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
 

প্রিন্ট

আরও সংবাদ