খুলনা | বৃহস্পতিবার | ১৬ জুলাই ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩

করোনেশন স্কুলের শিক্ষার্থী আরশিয়া ট্যালেন্টপুলে স্টার

খবর বিজ্ঞপ্তি |
০১:০৩ এ.এম | ১৬ জুলাই ২০২৬


খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আরশিয়া রহমান ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
তার পিতা সরকারি বিএল কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মামুনুর রহমান এবং মাতা পাবলিক কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনুভা রহমান।
আরশিয়ার এ সাফল্যে পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন। ভবিষ্যতে সে দেশ ও জাতির কল্যাণে নিজেকে একজন যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে এ কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে তার পরিবার।
 

প্রিন্ট

আরও সংবাদ