খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

জেলা প্রশাসকের ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

তথ্য বিবরণী |
০১:০৩ এ.এম | ১৬ জুলাই ২০২৬


নগরীর ৯নং ওয়ার্ডের বাস্তহারা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে গতকাল বুধবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পাঁচশ’ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এ সময় তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে।
অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের আজীবন সদস্য শেখ সাদিকুল ইসলাম সাদি, বাস্তহারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল কালাম আজাদসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রিন্ট

আরও সংবাদ