খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

মোল্লাহাটে গৃহবধূর আত্মহত্যা

মোল্লাহাট প্রতিনিধি |
০১:৩৯ এ.এম | ১৬ জুলাই ২০২৬


মোল্লাহাটে তুচ্ছ ঘটনায় অভিমান করে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার উপজেলার গাওলা ইউনিয়নের মেঝের গাওলা গ্রামে এ ঘটনাটি ঘটে। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে যে কোন সময় সকলের অগোচরে নিজ বসতঘরে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। নিহত রূপসী (২০) মেঝের গাওলা গ্রামের সজিব মোল্লার স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায় নিহত রূপসী একজন মানসিক ভারসাম্যহীন। শ্বশুরের দেওয়া একটি গরু বিক্রি করে রূপসীকে স্বর্নের চেন বানিয়ে দেয়ার কথা ছিল স্বামী সজিব মোল্লার। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে গরুটি মারা যায়। এরপর রূপসী মানষিকভাবে অসুস্থ হয়ে পড়ে। প্রায়শই সে একা একা নানা ধরনের বিলাপ বকতো। গতকাল সকাল ১০টার দিকে ঘরের দরজা জানালা বন্ধ দেখে পরিবারের নারী সদস্যরা রূপসিকে ডাকাডাকি করে কোন সাড়া-শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে তাকে ঘরের ভিতর আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় তাদের ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, রূপসী নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার রুজু করা হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ