খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

শ্যামনগরে তিন বেকারী মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৩৯ এ.এম | ১৬ জুলাই ২০২৬


সাতক্ষীরার শ্যামনগরের নিম্নমানের উপকরণ দিয়ে বেকারী সামগ্রী তৈরি ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে তিন বেকারি মালিককে  ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ  আদালত। বুধবার বিকেলে শ্যামনগর বাজারে এলাকায় অভিযান পরিচালনা করে বেকারি মালিকদের এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক।
জানা যায়, শ্যামনগর উপজেলা সদরের বাজার এলাকায় নিম্নমানের উপকরণ দিয়ে বেকারি সামগ্রী তৈরি এবং মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে কয়েকটি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় নিউ সুন্দরবন বেকারীর মালিক বিজয় কৃষ্ণ সাহাকে ১০ হাজার টাকা, রয়েল ফুডস বেকারীর মালিক মাকসুদুর রহমানকে ১০ হাজার এবং সোনার বাংলা বেকারীর মালিক নিশিকান্তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 
অভিযান পরিচালনাকারি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক বিষয়টি নিশ্চিত করে বলেন, রয়েল ফুড বেকারী ও সোনার বাংলা বেকারীর মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিনষ্ট করা হয়। 

প্রিন্ট

আরও সংবাদ