খুলনা | বৃহস্পতিবার | ১৬ জুলাই ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩

এবার সরিয়ে দেওয়া হলো জুলাইয়ে গুলির নির্দেশদাতা সায়েম ইমরানকে

খবর প্রতিবেদন |
০২:২৫ এ.এম | ১৬ জুলাই ২০২৬


২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর রামপুরা টিভি ভবন এলাকায় নির্বিচারে ২৭৯ রাউন্ড গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তৎকালীন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সায়েম ইমরানের বিরুদ্ধে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা এই কর্মকর্তাকে এবার সেখান থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দমাতে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলির নির্দেশ দেওয়া বিুর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। যাদের বিচারের আওতায় আনার কথা ছিল, উল্টো তাঁরা প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও), মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতো রাষ্ট্রের অতি গুরুত্বপ‚র্ণ দপ্তরে নীতিনির্ধারণী পদে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ঢাকা মেইলে এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের টনক নড়ে। শুরু হয় তাদের বিষয়ে তদন্ত।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৯ হিসেবে কর্মরত মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে সরিয়ে দেওয়া হয়। জুলাই আন্দোলনের চ‚ড়ান্ত পর্যায়ে ১, ৪ ও ৫ আগস্ট ঢাকার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা এত দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন। শেখ হাসিনার শাসনামলে তিনি রাষ্ট্রপতির প্রটোকল অফিসার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপ‚র্ণ এপিডি (অ্যাপয়েন্টমেন্ট, পোস্টিং এ্যান্ড ডেপুটেশন) অনুবিভাগে কর্মরত ছিলেন।
এরই ধারাবাহিকতায় বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে সায়েম ইমরানকে সরিয়ে দেওয়া হয়েছে।
অভিযোগ আছে, আগে আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে পরিচয় দিলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ভোল পাল্টে চট্টগ্রাম অঞ্চলের বর্তমান সরকারের একজন প্রভাবশালী ব্যক্তির আত্মীয় পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন।
 

প্রিন্ট

আরও সংবাদ