খুলনা | বৃহস্পতিবার | ১৬ জুলাই ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩

নগরীতে সাংবাদিক মতিকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় বিভিন্ন সংগঠনের নিন্দা ও প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি |
০২:৪৩ এ.এম | ১৬ জুলাই ২০২৬


এমইউজে খুলনার কোষাধ্যক্ষ এসএ টিভি’র খুলনা বিভাগীয় প্রধান রকিবুল ইসলাম মতিসহ চার সাংবাদিককে লক্ষ্য করে দুর্বৃত্ত¡দের গুলিবর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিবৃতি দিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এমইউজে,  খুলনা : নগরীর শান্তিধাম মোড় সংলগ্ন জাতিসংঘ শিশু পার্কের পশ্চিম পাশে বসে থাকা অবস্থায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ। সাংবাদিকদের উপর গুলি করার ঘটনার সঙ্গে জড়িদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি করে বিবৃতিতে দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এএইচএম শামিমুজ্জামান। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব, ড. মুহাম্মদ জাকির হোসেন ও সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।
খুলনা অঞ্চল জামায়াত : এমইউজে খুলনার কোষাধ্যক্ষ এসএ টিভি খুলনা বিভাগীয় প্রধান রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব স্টার নিউজের খুলনা বিভাগীয় প্রধান রফিউল ইসলাম টুটুল, দৈনিক আমাদের সময়-এর খুলনা প্রতিনিধি সৈয়দ হুমায়ুন কবির রানা এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিনিধি আওয়াল শেখসহ সাংবাদিকের উপর গুলি বর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের খুলনা অঞ্চল নেতৃবৃন্দ। 
বিবৃতিদাতারা হলেন জামায়াতের খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, টিম সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মাওলানা মশিউর রহমন খান এমপি, মাষ্টার শফিকুল আলম ও মুহাদ্দিস রবিউল বাশার এমপি।
অনুরূপ বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, সংবাদকর্মীদের ওপর এ ধরনের সশস্ত্র আক্রমণ স্বাধীন সাংবাদিকতা ও বাকস্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে গিয়ে প্রতিনিয়ত ঝুঁকি মোকাবিলা করেন। বর্তমানে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এ ঘটনাই তার প্রমাণ করে।  দুষ্কৃতিকারীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে এবং তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তারা স্পষ্ট করে বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। যারা এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
দিঘলিয়া প্রেসক্লাবের নিন্দা : সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন  দিঘলিয়া প্রেসক্লাব।  হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মোঃ শামীম হক, এস এম হাবিবুর রহমান তারেক, গাজী জামসেদুল ইসলাম সৌরভ, ইন্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, কে এম আসাদুজ্জামান, সহ-সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, মোঃ আশরাফ হোসেন, মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তৌহিদুল ইসলাম রূপম, মোঃ রানা মোল্লা, আরিফুল ইসলাম হাসান, এস এম শামীম, সদস্য মল্লিক মোকছেদুর রহমান খোকন, মোঃ হাবিবুর রহমান মল্লিক, অধ্যাপক মোঃ লোকমান হোসেন, এস এম মেহেদী হাসান, কিশোর কুমার দে, এস এম শামীম ২, শেখ রুবেল ও রাজু আহমেদ পপ্র“খ।
কেইউজে’র নিন্দা : খুলনায় সাংবাদিকদের উপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনার সাথে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের আহবায়ক রকিব উদ্দিন পান্নু, আহŸায়ক কমিটির সদস্য বাপ্পি খান, মেহেদী মাসুদ খান, মোঃ মেহেদী হাচান ও শেখ জাহিদুল ইসলাম।
সিইউসি : কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সিইউসি) খুলনার পক্ষ থেকে খুলনায় দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর সংঘটিত ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সভাপতি মোঃ শাহিন হোসেন, শহিদুল্লাহ শহীদ, মোহাম্মদ ইমদাদ আলী, আরিফা ইসলাম খুকুমণি, গাজী রাজিবুর রহমান, মিম আক্তার মনিকা, করিমা আক্তার, চিত্রশিল্পী মিলন বিশ্বাস, আজিজুর রহমান, মুর্শিদা আক্তার, কার্তিক চন্দ্র মন্ডল, ধনঞ্জয় রায়, মোঃ সোহান এবং মোঃ মুজাহিদ হোসেন মিরাজ।
সাতক্ষীরায় সাংবাদিকদের উদ্বেগ : খুলনায় চার সাংবাদিককে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি বর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। বিবৃতিদাতারা হলেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব, মোঃ হোসেন আলী, এস এম বিপ্লব হোসেন, এস এম জিন্নাহ, শামীম পারভেজ, মোশারফ হোসেন, শেখ তানজির আহমেদ, আসাদুজ্জামান সরদার, কৃষ্ণ ব্যানার্জি, রাহাত রাজা, মোজাহিদুল ইসলাম, হাবিবুর রহমান সোহাগ, রিজাউল করিম, শহীদুজ্জামান শিমুল, নাজমুস সাহাদাৎ জাকির, ইব্রাহিম খলিল, মিলন রুদ্র, মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, আলী মুক্তাদা হৃদয় প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ