খুলনা | বৃহস্পতিবার | ১৬ জুলাই ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে খুলনা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ আজ

খবর বিজ্ঞপ্তি |
০২:৪৩ এ.এম | ১৬ জুলাই ২০২৬


খুলনায় চার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রতিবাদ সমাবেশে খুলনায় কর্মরত সকল সাংবাদিক ও সাংবাদিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। 
অপর বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিতে বলা হয়েছে, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি এবং ক্লাবের অস্থায়ী সদস্য ও দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখসহ বসে থাকা সাংবাদিকদের উপর মঙ্গলবার রাতে গুলি চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় সাংবাদিক আওয়াল আহত হয়েছেন। সাংবাদিকদের উপর গুলি করার ঘটনার সঙ্গে জড়িদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপরাধীরা যেন পার পাওয়ার সুযোগ না পায়। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদ ও নির্ভয় পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও আহŸান জানায় নেতৃবৃন্দ। 
বিবৃতিদাতারা হলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সহ-সভাপতি সোহরাব হোসেন, মোঃ জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, মোঃ আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাত, আশরাফ-উল-হক ও মোহাম্মদ আলী।

প্রিন্ট

আরও সংবাদ