খুলনা | বৃহস্পতিবার | ১৬ জুলাই ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩

ডুমুরিয়ায় এমপি লবির নির্দেশে বিএনপি ও ইটভাটার নেতৃত্বে রাস্তা সংস্কার

‎ডুমুরিয়া প্রতিনিধি |
০২:৪৫ এ.এম | ১৬ জুলাই ২০২৬


‎খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবির নির্দেশনায় ডুমুরিয়া উপজেলা বিএনপি ও ইটভাটা মালিক সমিতির উদ্যোগে দৌলতপুর-শাহপুর  খানাখন্দে ভরা ব্যস্ততম সড়ক সংস্কার করা হয়েছে। বুধবার দিনব্যাপী সড়কের শলুয়া বাজার হতে থুকড়া বাজার পর্যন্ত ৬ কিলোমিটার ভাঙ্গা রাস্তা ট্রাক ভর্তি করে ইট ফেলে প্রায় অর্ধশত বিএনপি ও ইটভাটা মালিক সমিতির নেতাকর্মী এ রাস্তা সংস্কার করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহŸায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহŸায়ক শেখ সরোয়ার হোসেন, সদস্য সচিব সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, মোল্লা মাহবুবুর রহমান, খান ইসমাইল হোসেন, গাজী আব্দুল হালিম, এমপি প্রতিনিধি মোঃ আক্কাস আলী, বিএনপি নেতা আঃ রব আকুঞ্জি, ডাঃ আলমগীর হোসেন, এসএম আমিনুল ইসলাম, মাষ্টার আয়ুব আহমেদ, শেখ আঃ সালাম, সায়েদুজ্জামান বাবু, চেয়ারম্যান সমরেশ মন্ডল, মোল্লা মাহাবুর রহমান, গাজী আব্দুল হালিম, শেখ আব্দুস সালাম, আব্দুর রব আকুঞ্জী, এম এ আমিনুর রহমান, এফ এম গোলাম সরোয়ার, সন্দীপ চ্যাটার্জী, খোকন তালুকদার, মোশাররফ হোসেন মোনায়েম, শাহেদুজ্জামান বাবু, মাষ্টার আয়ুব আহমেদ, শেখ আব্দুল কাদের, আবু বক্কার মোল্যা, সেলিম হোসেন সন্দীপ চ্যাটার্জি, নিলোৎপল নিলয়, শেখ আঃ কাদের, বীরেশ্বর বৈরাগী, রাবেয়া খাতুন, মনজিলা বেগম সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইটভাটা মালিক সমিতির পক্ষে নেতৃত্ব দেন সভাপতি মোঃ শাহজাহান জমাদ্দার। উল্লেখ্য, দৌলতপুর শাহপুর সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ থাকায় বিভিন্ন স্থানে খানাখন্দে পরিণত হয়ে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পাড়ায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ