খুলনা | বৃহস্পতিবার | ১৬ জুলাই ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩

খুলনা চেম্বার নির্বাচনে প্রার্থীদের বাছাই সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি |
০২:৪৬ এ.এম | ১৬ জুলাই ২০২৬


খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে প্রকাশিত নির্বাচনী তফসিল অনুযায়ী জমা প্রদত্ত মনোনয়নপত্র সমূহ নির্বাচন বোর্ড কর্তৃক গতকাল বুধবার বেলা ১১টায় প্রার্থীদের উপস্থিতিতে বাছাই করা হয়। 
বাছাই শেষে সভাপতি পদের জন্য দু’টি মনোনয়নপত্র, উর্ধ্বতন সহ-সভাপতি পদের জন্য চারটি মনোনয়নপত্র, দু’টি সহ-সভাপতি পদের জন্য ছয়টি মনোনয়নপত্র পাওয়া গেছে। এছাড়া ২১টি পরিচালক পদের জন্য ৫১টি মনোনয়নপত্রের মধ্য হতে ৫০টি মনোনয়নপত্র সঠিক বলে বিবেচিত হয়েছে। পরিচালক পদে একটি মনোনয়নপত্রে সংযুক্ত কাগজপত্র অসম্পূর্ণ থাকায় উক্ত মনোনয়নপত্রটি বাতিল হিসেবে বিবেচিত হয়।

প্রিন্ট

আরও সংবাদ