খুলনা | সোমবার | ২৭ জুলাই ২০২৬ | ১২ শ্রাবণ ১৪৩৩

সময়ের খবর সম্পাদক তরিকুল ইসলামের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক |
১২:২৬ পি.এম | ১৬ জুলাই ২০২৬


সময়ের খবর সম্পাদক ও প্রকাশক, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামের মা শিরিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে নগরীর সোনাডাঙ্গাস্থ খুলনা হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

মরহুমের নামাজের জানাজা আজ বাদ আসর পূর্ব বানিয়া খামার বড় মসজিদে অনুষ্ঠিত হবে।

এদিকে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, টিম সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মাওলানা মশিউর রহমন খান এমপি, মাষ্টার শফিকুল আলম ও মুহাদ্দিস রবিউল বাশার এমপি।
অনুরূপ বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন মরহুমাকে ভুল ত্রæটিগুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক দান করেন।

প্রিন্ট

আরও সংবাদ