খুলনা | শনিবার | ১৮ জুলাই ২০২৬ | ৩ শ্রাবণ ১৪৩৩

নগরীর আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে কেসিসি প্রশাসক

সব ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল হবে বাংলাদেশ

খবর বিজ্ঞপ্তি |
০২:৪৭ এ.এম | ১৭ জুলাই ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সকল ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল হবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি নিরাপদ দেশ গড়তে কাজ করছেন যেখানে বিশ^াস, মর্যাদা এবং নিরাপত্তাই হবে মূলমন্ত্র। স¤প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। কেসিসি প্রশাসক বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আর্য্য ধর্মসভা মন্দির কমিটি ও গোপাল সেবাশ্রম সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে।
রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি দেব নারায়ণ দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মান্যবর অতিথি বক্তৃতা করেন খুলনাস্থ ভারতীয় হাই-কমিশনার পবন কুমার। উদ্বোধন করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সুব্রত ঠাকুর এবং প্রধান বক্তা ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ইঞ্জিনিয়ার সত্যানন্দ দত্ত। সঞ্চালনা করেন রথযাত্রা উদযাপন কমিটির সদস্য সচিব গৌতম সাহা। পরে প্রশাসক নগরীর টুটপাড়া গাছতলা মন্দির, গল্লামারী শ্রীশ্রী রাধামাধব মন্দির ইসকন ও পাবলা বণিকপাড়া গাছতলা সার্বজনীন পূজা মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব-২০২৬ এর উদ্বোধন করেন।

প্রিন্ট

আরও সংবাদ