খুলনা | শনিবার | ১৮ জুলাই ২০২৬ | ৩ শ্রাবণ ১৪৩৩

বিদেশী বিনিয়োগকারীদের উপস্থিতিতে পরিদর্শনে কেডিএ চেয়ারম্যান

অবকাঠামোগত উন্নয়নের বিবেচনায় খুলনা অঞ্চলে এখন বিদেশী বিনিয়োগকারীদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে

খবর বিজ্ঞপ্তি |
০২:৪৮ এ.এম | ১৭ জুলাই ২০২৬


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, খুলনার ভৌগোলিক গুরুত্ব, সহজ ও স্বস্তা শ্রমশক্তি, মোংলা বন্দরের সুবিধা, পদ্মা সেতু ও রূপসা রেল সেতুর সংযোগ এবং অবকাঠামোগত উন্নয়নের বিবেচনায় খুলনা অঞ্চলে এখন বিদেশী বিনিয়োগকারীদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। মোংলা বন্দর ও প্রস্তাবিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি অবস্থান এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে খুলনাকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে সম্ভাবনাময় অর্থনৈতিক হাব হতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল খুলনা অঞ্চলের জন্য দেশী-বিদেশী বিনিয়োগকারীদের পাঠাচ্ছেন। বিনিয়োগবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশ স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রূপসা উপজেলা, বাগেরহাটের বিভিন্ন স্থান পরিদর্শন, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কর্মকর্তাদের সাথে তিনি এসব কথা বলেন। খুলনা ও বাগেরহাটে ভারী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে গত দু’দিন পরিদর্শন করেন চায়না ও মালেশিয়ার দু’টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরকে সম্ভাব্য যাচাইয়ের জন্য পাঠিয়েছেন।
কেডিএ’র বিভিন্ন আবাসন, বাণিজ্যিক ও পর্যটন প্রকল্পে বিদেশী বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে তাদের জন্য সব ধরণের প্রশাসনিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্র“তি দিয়ে কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা আরও বলেছেন, আধুনিক খুলনা গড়তে কেডিএ যে স্মার্ট সিটি বা স্যাটেলাইট টাউন পরিকল্পনা করছে, সেখানে আন্তর্জাতিক মানের বিনোদন কেন্দ্র, শিল্পপ্রতিষ্ঠান, হোটেল এবং আইটি পার্ক স্থাপনে যৌথ অংশীদারিত্বের গড়ে তোলার এখনি সময়। বিদেশী বিনিয়োগকারীদের লাইসেন্স, অনুমোদন ও অন্যান্য আইনি প্রক্রিয়া সহজ করতে বিএনপি সরকার অত্যন্ত আন্তরিক।
এ সময় উপস্থিত আরও ছিলেন কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মোঃ সাবিরুল আলম, তত্ত¡াবধায়ক প্রকৌশলী (চঃদাঃ) মোঃ মজিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক জুলফিকার আলী বাবু ও পটুয়াখালী গলাচিপা উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলতাব খানসহ কেডিএ’র উর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়িক নেতৃবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ