খুলনা | শনিবার | ১৮ জুলাই ২০২৬ | ৩ শ্রাবণ ১৪৩৩

ডেমরায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খবর প্রতিবেদন |
০১:৩১ এ.এম | ১৮ জুলাই ২০২৬


রাজধানীর ডেমরা এলাকা থেকে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা বলছেন, পারিবারিক হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন। শুক্রবার ভোর পাঁচটায় ডেমরা পুলিশ লাইন্সের বহুতল ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পুলিশ সদস্য হলেন সাইদুল ইসলাম। তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মোঃ সাদেক হোসেনের সন্তান।
সাইদুল ইসলামের চাচা মোঃ সোহাগ জানান, নয় মাস আগে সে পুলিশ কনস্টেবলের চাকরি পায়। পারিবারিক কলহের জেরে সে হতাশায় ভুগছিল। সে পুলিশ লাইন্সে তার নিজ রুমে গলায় ফাঁস দিলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ