খুলনা | শনিবার | ১৮ জুলাই ২০২৬ | ৩ শ্রাবণ ১৪৩৩

কেকেবিএইউতে এমবিএ ২য় ব্যাচের ডিগ্রিধারীদের সনদপত্র প্রদান

খবর বিজ্ঞপ্তি |
০২:৩৯ এ.এম | ১৮ জুলাই ২০২৬


খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ^বিদ্যালয়ের এমবিএ ২য় ব্যাচের ডিগ্রিধারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সাময়িক সনদপত্র প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর্জনকারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সাময়িক সনদপত্র হস্তান্তর করেন।
এ অনুষ্ঠানে ২য় ব্যাচের ৮ জনকে এমবিএ ডিগ্রি অর্জনের জন্য সাময়িক সনদপত্র প্রদান করা হয়। এর মধ্যে সিজিপিএ ৪ এর মধ্যে ৪ পেয়েছে একজন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার। স্বাগত বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান। ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাময়িক সনদপত্র গ্রহণকারীদের মধ্যে অনুভ‚তি ব্যক্ত করেন এস এম আশরাফুল ইসলাম, মোঃ নাসিমুদ্দীন, শেখ রাজীব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট কোর্সের কো-অর্ডিনেটর প্রভাষক মোঃ মুবিনুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ