খুলনা | শনিবার | ১৮ জুলাই ২০২৬ | ৩ শ্রাবণ ১৪৩৩

খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন আজ

খবর বিজ্ঞপ্তি |
০২:৪০ এ.এম | ১৮ জুলাই ২০২৬


খুলনা সাংবাদিক ইউনিয়নের দীর্ঘ প্রতীক্ষিত দ্বি-বার্ষিক নির্বাচন আজ শনিবার। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংগঠনের ১১৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 
নির্বাচনে সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে দুইজন, সহ-সভাপতি পদে তিন জন এবং দপ্তর সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
এর আগে যুগ্ম-সম্পাদক পদে, কোষাধ্যক্ষ পদে, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে ও তিন জন নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ কামরুল আহসান বলেন, সুষ্ঠুভাবে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।   
এর আগে ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা  গতকাল শুক্রবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক রকিব উদ্দিন পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সংগঠনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ফারুক আহমেদ, আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক অমিয় কান্তি পাল, মল্লিক সুধাংশু, আসাদুজ্জামান খান রিয়াজ, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য হুমায়ুন কবীর, ইউনিয়নের সদস্য শেখ কামরুল আহসান, মেহেদী মাসুদ খান, দিলীপ বর্মণ, শামিম আশরাফ শেলী, বিমল সাহা, সাইদা আক্তার রিনি, খন্দকার মোঃ কবিরুজ্জামান বাপ্পী, শেখ আব্দুল্লাহ, নূরুল হাসান লিটু। 
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক দেবব্রত রায়, সোহেল মাহমুদ, মোঃ মেহেদী হাচান, শেখ জাহিদুল ইসলাম, দেবনাথ রনোজিৎ কুমার, মোঃ জাহিদুল ইসলাম, তিতাস চক্রবর্তী, রাশেদুল হাসান বাবলু, গাজী মনিরুজ্জামান, শেখ ইলিয়াজ আহমেদ, এসএম নূর হাসান জনি, জয়নাল ফরাজী, আল মাহমুদ প্রিন্স, এমএম মিন্টু, আব্দুস সাত্তার, মোঃ আবুল বাসার, হেলাল মোল্লা, রিতা রানী দাস, এসএম বাহাউদ্দিন, ইলিয়াস আহমেদ, নাজমুল হাসান, নাজমা আক্তার, জাকারিয়া হোসেন তুষার,  তুফান গাইন প্রমুখ। 
সভার শুরুতে সংগঠনের আহবায়ক সাংগঠনিক প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। এছাড়া সভায় খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামের মাতা শিরিনা বেগমের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। 
সভায় নেতৃবৃন্দ সকল দ্বন্দ্ব-বিভেদ ভুলে গিয়ে নির্বাচনে অংশগ্রহণেল জন্য সকলের প্রতি আহবান জানান।
 

প্রিন্ট

আরও সংবাদ