খুলনা | রবিবার | ১৯ জুলাই ২০২৬ | ৩ শ্রাবণ ১৪৩৩

সাংবাদিকদের নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিক সমাজের ঐক্য, সুনাম ও বিশ্বাসযোগ্যতার ওপর আঘাত হানার অপচেষ্টা, আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি খুলনা প্রেসক্লাবের

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৩ এ.এম | ১৯ জুলাই ২০২৬


খুলনা প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং খুলনার সাংবাদিক সমাজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স¤প্রতি একটি স্বার্থান্বেষী, কুচক্রী ও সমাজবিরোধী চক্র ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ঐতিহ্যবাহী খুলনা প্রেসক্লাব, সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত আইডি থেকে ধারাবাহিকভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষুণœ করার অপচেষ্টা চালাচ্ছে। এই অপপ্রচার কোনো ভাবেই মতপ্রকাশের স্বাধীনতা নয়; এটি একটি সুপরিকল্পিত অপকৌশল, যা খুলনার সাংবাদিক সমাজের ঐক্য, সুনাম ও বিশ্বাসযোগ্যতার ওপর আঘাত হানার অপচেষ্টা।
নেতৃবৃন্দ আরও বলেন, অপপ্রচারকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনসহ প্রচলিত আইনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে এই অপতৎপরতার সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে খুলনার সাংবাদিক সমাজ সর্বাত্মকভাবে বয়কট করবে।
বিবৃতিতে বলা হয় খুলনা প্রেসক্লাব দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ সাংবাদিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ প্রতিষ্ঠান খুলনার মানুষের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, উন্নয়ন, সংস্কৃতি, দুর্যোগ-দুর্বিপাক এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। খুলনা প্রেসক্লাবকে ঘিরে অপপ্রচার কেবল একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; এটি খুলনার দীর্ঘদিনের অর্জিত সুনাম, মর্যাদা ও গর্বের বিরুদ্ধে অপপ্রচার। এমন অপচেষ্টা প্রকৃত অর্থেই সমগ্র খুলনাবাসীর সম্মান ও আত্মমর্যাদাকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস।
নেতৃবৃন্দ বলেন, খুলনার সচেতন নাগরিক, সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষ অতীতেও এমন অপপ্রচার প্রত্যাখ্যান করেছেন, ভবিষ্যতেও করবেন। তারা সকলকে গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সত্য তথ্য যাচাই করার আহŸান জানান।
বিবৃতিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যদি খুলনা প্রেসক্লাবের কোনো সদস্য এই অপপ্রচার, বিভ্রান্তি ছড়ানো বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণœ করার কর্মকান্ডে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধেও সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবৃতিদাতারা হলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি সোহরাব হোসেন, মোঃ জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, যুগ্ম-সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, মোঃ আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাত, আশরাফ-উল-হক ও মোহাম্মদ আলী।
অনুরূপ বিবৃতি দিয়েছেন খুলনা সংবাদপত্র পরিষদের পক্ষে সংগঠনের সভাপতি ও প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, কোষাধ্যক্ষ দৈনিক সময়ের খবর’র সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, পূর্বাঞ্চল’র সম্পাদক মোহাম্মদ আলী,  প্রবাহ’র সম্পাদক আশরাফ উল হক, দৈনিক জন্মভ‚মির সম্পাদক আসিফ কবীর, দৈনিক আজকের তথ্য’র সম্পাদক এস এম নজরুল ইসলাম, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন’র সম্পাদক এস এম সাহিদ হোসেন, তথ্য’র সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম তুহিন, আমার একুশ’র সম্পাদক আতিয়ার পারভেজ, খুলনা টাইমস’র সম্পাদক সুমন আহমেদ, খুলনা প্রতিদিন’র সম্পাদক সোহাগ দেওয়ান, ভয়েজ অব টাইগার পত্রিকার সম্পাদক দানিয়েল সুজিত বোস।

প্রিন্ট

আরও সংবাদ