খুলনা | রবিবার | ১৯ জুলাই ২০২৬ | ৪ শ্রাবণ ১৪৩৩

জেলা পূজা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই

খবর বিজ্ঞপ্তি |
০২:১০ এ.এম | ১৯ জুলাই ২০২৬


“একটি গাছ লাগান, একটি প্রাণ বাঁচান-সবুজ হোক আগামী প্রজন্মের পৃথিবী” এই শ্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের আহŸানে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দুপুর ১২টায় জেলা সদরের শ্রীশ্রী শীতলাবাড়ী মন্দির প্রাঙ্গনে বৃক্ষরোপণ সপ্তাহের উদ্বোধন হয়।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অত্যন্ত কার্যকরী পদক্ষেপ। সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহŸান জানান। 
ফলজ-বনজ ও ঔষধি গাছ রোপণের মধ্যদিয়ে জেলা পূজা পরিষদের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন পূজা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ। স্বাগত বক্তৃতা করেন শ্রীশ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত অধ্যক্ষ অজিত কুমার বিশ^াস, অনিমেষ সরকার রিন্টু, জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব শিমুল কুমার দাস, সুমন দাস, ইন্দ্রজিৎ চক্রবর্তী, প্রবীর রায়, সাগর সাহা, বাবুল চন্দ্র সাহা বাবলা, ইঞ্জিনিয়ার উজ্জ্বল কুমার পাল, ডাঃ সৌরভ বিশ^াস, অমর কুমার দাস, আশীষ কুমার সিনহা উৎপল, দীপঙ্কর মন্ডল লিটন, বিশ^জিৎ পাল, অতনু কর বাপ্পা, বিপুল রায় চৌধুরী, গোবিন্দ দত্ত, সুশান্ত অধিকারী, মিঠুন কুমার দে মিঠু, তপন চক্রবর্তী, অরবিন্দ কুমার মন্ডল, শংকর সাহা, রঞ্জন কুমার সাহা, ব্যাংকার গোবিন্দ মন্ডল, জেলা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার রাহুল, জেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীপ মিস্ত্রি, কার্যনির্বাহী সদস্য অমিত মন্ডল কানু প্রমুখ নেতৃবৃন্দসহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। 
এছাড়া বিকেল ৩টায় ফুলতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে স্থানীয় বিজয় কৃষ্ণ আশ্রম প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা, প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সূচী রানী সাহা। উপজেলা পূজা পরিষদের আহŸায়ক অনুপম মিত্রের সভাপতিত্বে ও সদস্য সচিব রণজিৎ বোস বিসুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা পরিষদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার উজ্জ্বল কুমার পাল, উপজেলা ঐক্য পরিষদের সভাপতি গৌতম কুন্ডু, শিকিরহাট কেওড়াতলা মন্দির কমিটির সভাপতি স্বপন কর, বিজয় কৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক কল্যাণ কুন্ডু প্রমুখ নেতৃবৃন্দসহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও তেরখাদা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে স্থানীয় ছাগলাদহ বুড়ো মায়ের গাছতলা প্রাঙ্গণে বিকেল ৫টায় বৃক্ষরোপণ সপ্তাহের উদ্বোধন করেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দু প্রসাদ সাহার সভাপতিত্বে সাধারণ সম্পাদক শংকর কুমার বালার সঞ্চালনায় উপজেলা ঐক্য পরিষদের আহŸায়ক বিপ্লব শিকদার, ৪নং সাচিয়াদহ ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি সন্তোষ কুমার বিশ^াস, ৩নং ছাগলাদহ ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি সমীর কৃষ্ণ ঢালী, ২নং বারাশাত ইউনিয়ন পূজা পরিষদের আহŸায়ক অভিজিৎ বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা অজয় বিশ^াস, অরুন ঘোষাল, অসীম বিশ^াস, রেপতি মন্ডল প্রমুখ নেতৃবৃন্দসহ অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ