খুলনা | রবিবার | ১৯ জুলাই ২০২৬ | ৪ শ্রাবণ ১৪৩৩

নগরীতে পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:১১ এ.এম | ১৯ জুলাই ২০২৬


নগরীর বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ পানি নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি শনিবার দিনব্যাপী নগরীর তালতলা হাসপাতাল রোড, ইসমাইল সড়ক ও সড়ক সংলগ্ন পুকুর, ফুলবাড়ি গেট বাজার, এসআর সিরাজী রোড সংলগ্ন ড্রেন, এ্যাজাক্স জুটমিল, সোনালী জুটমিল, সোনালী জুটমিল জামে মসজিদ, আব্দুর রব সরণি পরিদর্শন করেন। এছাড়া তিনি ল্যাবরেটরি স্কুল ও টিটিসি মোড়ের জলাবদ্ধতা, কুয়েটের অভ্যন্তরীণ জলাবদ্ধতা ও ফুলবাড়ীগেটস্থ কেসিসি কর্তৃক নির্মিত পাবলিক টয়লেট পরিদর্শন করেন। 
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মোঃ রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন, শেখ শফিকুল হাসান দিদার ও আজিজুন নাহার বেলা, সমাজসেবক মীর কায়ছেদ আলী, আব্দুর রব মুন্সী, শাম্মী চৌধুরী মলি, ইকবাল হোসেন, জহির উদ্দিন লিটন, জামাল হোসেন, রফিকুল ইসলাম, মেহেদী হাসান বাপ্পীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ