খুলনা | রবিবার | ১৯ জুলাই ২০২৬ | ৪ শ্রাবণ ১৪৩৩

খুলনা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভা

ফ্যাসিস্ট সরকারের আমলে আরোপিত কালো আইন বাতিলের দাবি

খবর বিজ্ঞপ্তি |
০২:১৫ এ.এম | ১৯ জুলাই ২০২৬


২০১৮ সালে ফ্যাসিস্ট সরকারের আমলে আরোপিত কালো আইন বাতিলের দাবিতে খুলনা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর সোনাডাঙ্গা এম এ বারী সড়কের অভিজাত হোটেলে দুপুর ১২টায় খুলনা, ঝালকাঠি, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, ঝিনাইদহ, যশোর, রূপসা, পিরোজপুর, ঝিনাইদহ কালিগঞ্জ, মহেশপুরসহ সকল জেলার বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 
খুলনা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল গফফার বিশ্বাস-এর সভাপতিত্বে ও খুলনা জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল করিম-এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন মহেশপুরা ও খুলনা আন্তঃ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতর সাধারণ সম্পাদক সোমনাথ দে, খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মোকাম্মেল হোসেন, রূপসা বাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোঃ সরোয়ার, ঝালকাঠি আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ টিপু সুলতান, কুষ্টিয়া জেলা ট্রাক, ট্যাংক লোরি কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল হাই, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, খুলনা জেলা ট্রাক, ট্যাংকলোরি, কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ অহিদুল ইসলাম, ট্যাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাহামুদ পিন্টু, মহেশপুরা আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমান, যশোর জেলা বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান বাবলু, বাগেরহাট ট্রাক মালিক সমিতি সভাপতি মীর কবির হোসেন, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী মোঃ শহীদ, রূপসা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ মোহাম্মদ লাভলু, কালিগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের নেতা শফিকুল ইসলাম লিটন, ঝিনাইদহ জেলা বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি আশরাফুজ্জামান খোকন, কুষ্টিয়া জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, মেহেরপুর জেলা বাস ও মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, খুলনা মোটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবুর রহমান, কুষ্টিয়া জেলা মোটরসাইকেল ইউনিয়নের সভাপতি মাহবুব আলম, মহেশপুরা-খুলনা আন্তঃজেলা বাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক পংকজ কুমার দাস, বাগেরহাট জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বাগেরহাট আন্তঃজেলা বাস মালিক সমিতির যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, পিরোজপুর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ শেখ, বাগেরহাট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শামসুর রহমান, খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম মল্লিক, খুলনা আন্তঃ জেলা বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদ বাবু, খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিকু, খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সম্পাদক বাবুল হোসেন, ইয়াসিন মোল্লা, ঝালকাটি বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রনি, খুলনা মোটর শ্রমিক  ইউনিয়নের সহ-সভাপতি রাহুল চিশতি, খুলনা মোটর শ্রমিক  ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল কবির প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ