খুলনা | রবিবার | ১৯ জুলাই ২০২৬ | ৪ শ্রাবণ ১৪৩৩

কবি-সাহিত্যিকগণ লেখনীর মধ্যদিয়ে সমাজের নানা দিক তুলে ধরে নতুন করে বাঁচতে শেখায় : কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:১৮ এ.এম | ১৯ জুলাই ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সাহিত্য সমাজের দর্পণ। কবি-সাহিত্যিকগণ লেখনীর মধ্যদিয়ে সমাজের নানা দিক তুলে ধরেন যা আমাদের নতুন করে বাঁচতে শেখায়। সে কারণে কবি-সাহিত্যিকগণ আমাদের অমূল্য সম্পদ। 
গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
খুসাস’র সভাপতি মোঃ জিনারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্য বিশারদ প্রফেসর আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুসাস’র প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সংগঠক স ম হাফিজুল ইসলাম, খুসাস’র প্রধান উপদেষ্টা কবি ও সাহিত্যক শেখ মনিরুজ্জামান লাভলু এবং বিশিষ্ট কবি ও নজরুল গবেষক সৈয়দ আলী হাকীম। 
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নিত্যানন্দ মন্ডল এবং অটোমেটিক বিদ্যুৎ ডিটেকশন হেলমেটের আবিষ্কারক প্রকৌশলী তন্ময় রায়। সঞ্চালনা করেন খুসাস-এর উপদেষ্টা বেতার ব্যক্তিত্ব শেখ আছাদুজ্জামান মিথুন। অনুষ্ঠানে শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কবিতা আবৃত্তি, বইয়ের মোড়ক উম্মোচন, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রিন্ট

আরও সংবাদ