খুলনা | রবিবার | ১৯ জুলাই ২০২৬ | ৪ শ্রাবণ ১৪৩৩

কাজল সভাপতি : বিমল সাধারণ সম্পাদক

খুলনা সাংবাদিক ইউনিয়নে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি |
০২:১৮ এ.এম | ১৯ জুলাই ২০২৬


উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খুলনা সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ নং-১০০৮) এর দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনের দেয়া তথ্যমতে, খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আনোয়ারুল ইসলাম কাজল ৬১ ভোট, সহ-সভাপতি দু’টি পদে শামিম আশরাফ শেলী ৬৫ ভোট, গাজী মনিরুজ্জামান ৪০ ভোট, সাধারণ সম্পাদক পদে বিমল সাহা ৭১ ভোট, দপ্তর সম্পাদক পদে মোঃ হেলাল মোল্লা ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া কোন প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় যুগ্ম-সম্পাদক পদে এম এম মিন্টু, কোষাধ্যক্ষ পদে আল মাহমুদ প্রিন্স,  প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে রীতা রানী দাস, নির্বাহী সদস্য পদে এস এম ফরিদ রানা, এস এম বাহাউদ্দিন বাহার ও তুফান গাইন নির্বাচিত হয়েছেন। ইউনিয়নের ১১৮ জন সদস্যের মধ্যে ৭৯ জন সদস্য তাদের ভোটধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন শেখ কামরুল আহসান,  নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সোহেল মাহমুদ ও দেবব্রত রায়। জেলা প্রশাসনের পক্ষে পর্যবেক্ষক প্রতিনিধি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, তথ্য অধিদপ্তরের সহকারী পরিচালক রমজান হোসেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি  ছিলেন পুলিশ পরিদর্শক ইমাম মল্লিক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, ফারুক আহমেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ইউনিয়নের আহŸায়ক রকিব উদ্দিন পান্নু, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক বেলাল হোসেন সজল, ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক অমিয় কান্তি পাল, মোঃ আবুল বাশার, মোঃ সাহেব আলী, মল্লিক সুধাংশু, আসাদুজ্জামান খান রিয়াজ, বিএফইউজে সাবেক যুগ্ম-মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, সাবেক নির্বাহী সদস্য হুমায়ুন কবীর, ইউনিয়নের নির্বাহী সদস্য বাপ্পী খান, মেহেদী মাসুদ খান, মোঃ মেহেদী হাচান, শেখ জাহিদুল ইসলাম, ফকির শহীদুল ইসলাম, নূরুল আমিন নূর উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ