খুলনা | সোমবার | ২০ জুলাই ২০২৬ | ৫ শ্রাবণ ১৪৩৩

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

খবর প্রতিবেদন |
০৪:২১ পি.এম | ১৯ জুলাই ২০২৬

 

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১ জন।

রোববার (১৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। চারজনই মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩টি শিশুর। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন। হাম ও উপসর্গে মোট মৃত্যু ৭৮৮ জনের।

প্রিন্ট

আরও সংবাদ