খুলনা | সোমবার | ২০ জুলাই ২০২৬ | ৫ শ্রাবণ ১৪৩৩

পাসপোর্টের জলছাপে ‘জুলাই গণঅভ্যুত্থান’ যুক্ত হচ্ছে সাঈদ-মুগ্ধ ওয়াসিম : ফিরছে ‘এক্সেপ্ট ‘ইসরায়েল

খবর প্রতিবেদন |
০১:৩৮ এ.এম | ২০ জুলাই ২০২৬


বাংলাদেশের ই-পাসপোর্টের জলছাপে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। নতুন নকশায় ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ শিরোনামে তিন শহীদের ছবি যুক্ত করা হচ্ছে। পাশাপাশি স্থান পাচ্ছে ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টধর্মসহ সব ধর্মের প্রতীকও। একই সঙ্গে ই-পাসপোর্টে আবারও ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ (ঊীপবঢ়ঃ ওংৎধবষ) শব্দবন্ধ। রোববার সরকারি আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আদেশে ই-পাসপোর্ট বুকলেটের বিদ্যমান ছবি পুনর্বিন্যাস করে নকশা পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের মাধ্যমে নতুন জলছাপ সংযোজনের কথা বলা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন নকশা অনুযায়ী ই-পাসপোর্টের জলছাপ পুনর্বিন্যাস ও সংশোধনের নির্দেশ দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এখন থেকে নতুন করে ইস্যু হওয়া পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ থাকবে। তাঁদের ভাষ্য, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত ও ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, ই-পাসপোর্টের জলছাপে বেশ কয়েকটি নতুন ছবি সংযোজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’ শিরোনামে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ ওয়াসিম আকরামের ছবি। এ ছাড়া সব ধর্মের প্রতীকও যুক্ত করা হয়েছে।
নতুন জলছাপে যা থাকছে : নতুন জলছাপে জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, কক্সবাজারের ঝাউবন ও সমুদ্রসৈকত, টাঙ্গুয়ার হাওর, ইলিশ, নীলগিরি, আহসান মঞ্জিল, কাঁঠাল, স্বর্ণমন্দির, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রাজশাহীর আমবাগান, পানামনগর, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, পাট, চা-বাগান, সুন্দরবন, হলি রোজারি চার্চ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’ স্থান পেয়েছে।
যেসব ছবি বাদ পড়েছে : অন্যদিকে, আগের নকশা থেকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও মুজিবনগর স্মৃতিসৌধের ছবি বাদ দেওয়া হয়েছে।
কেন ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২০ সালে ই-পাসপোর্ট চালুর সময় পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ বাদ দেওয়া হয়েছিল। এরপর বিভিন্ন মহল থেকে এটি পুনর্বহালের দাবি ওঠে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার পাসপোর্টের নকশা ও বিষয়বস্তু পর্যালোচনা শুরু করে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সংশোধিত নকশা ও জলছাপ চূড়ান্ত করা হয়েছে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন ই-পাসপোর্ট ইস্যু করা হবে। বর্তমান পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন বা জটিলতা থাকবে না। মেয়াদ শেষে নবায়নের সময় তাঁরা নতুন নকশার পাসপোর্ট পাবেন।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ধাপে ধাপে নতুন সংস্করণের ই-পাসপোর্ট ইস্যু করা হবে। বর্তমান পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন হবে না। মেয়াদ শেষে নবায়নের সময় তারা নতুন জলছাপ সম্বলিত পাসপোর্ট পাবেন।

প্রিন্ট

আরও সংবাদ