খুলনা | মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৫ শ্রাবণ ১৪৩৩

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫১১৯

খবর প্রতিবেদন |
০১:৫২ এ.এম | ২০ জুলাই ২০২৬


ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভ‚মিকম্পের ২৪ দিন পর দেশটির সরকারি হিসাব অনুযায়ী মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ১১৯ জনে দাঁড়িয়েছে। দেশটির পার্লামেন্টের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেস এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরও ৫০টি মরদেহ উদ্ধারের পর প্রাণহানির এই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।  তিনি জানান, নিহতের মধ্যে বেশি ভাগই রাজধানী কারাকাসের কাছের উপক‚লীয় রাজ্য লা গুয়াইরার বাসিন্দা। এই লা গুয়াইরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে আহতদের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জন। এই সংখ্যাটি আগের মতোই অপরিবর্তিত আছে বলে জানান রদ্রিগেস। তিনি আরও বলেন, ধ্বংসস্ত‚প থেকে এ পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে সরকারিভাবে নিখোঁজের সুনির্দিষ্ট সংখ্যা না জানানো হলেও বিরোধী দলগুলোর আশঙ্কা প্রায় ৩০ হাজার মানুষ এখনও নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্ত‚পের নিচে আটকে পড়াদের উদ্ধারে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
রদ্রিগেস জানান, বর্তমানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান থেকে সরাসরি ক্ষতিগ্রস্তদের আশ্রয় ও পুনর্বাসনের দিকে বেশি মনোযোগ দিচ্ছে কর্তৃপক্ষ। 
ভেনেজুয়েলার সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ১৮ হাজার মানুষ সম্পূর্ণ গৃহহীন হয়ে পড়েছেন এবং ২১ হাজারের বেশি মানুষ ১০৭টি অস্থায়ী তাঁবু শিবিরে দিন কাটাচ্ছেন। এই উপচে পড়া ক্যাম্পগুলোতে পর্যাপ্ত পানি ও স্যানিটেশনের অভাব দেখা দেওয়ায় মানবিক সংকট তীব্র হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৪ জুন স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কারাকাস ও এর আশপাশের এলাকায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দু’টি শক্তিশালী ভ‚মিকম্প আঘাত হানে। এর মধ্যে দ্বিতীয়টি ১৯০০ সালের পর ভেনেজুয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভ‚মিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু তাই নয় জোড়া ভ‚মিকম্পের পর এখন পর্যন্ত ১ হাজার ৩৫০টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে।
মার্কিন মহাকাশ সংস্থা নাসার স্যাটেলাইট তথ্যের একটি প্রাথমিক মূল্যায়নে অনুযায়ী প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তবে কর্তৃপক্ষ ভেনেজুয়েলার জানিয়েছে, ভ‚মিকম্পের ধাক্কায় দেশজুড়ে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে এবং ৮৫৬টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: রয়টার্স।
 

প্রিন্ট

আরও সংবাদ