খুলনা | মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৫ শ্রাবণ ১৪৩৩

খুবিতে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ

খবর বিজ্ঞপ্তি |
০২:১৭ এ.এম | ২০ জুলাই ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের পেক্ষাপটে দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-মধ্য উপক‚লীয় বাংলাদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে Adaptive Delta Management for Climate Resilient Agriculture and Food Security in South-West and South-Central Coastal Bangladesh (ADM-CRAFT) শীর্ষক আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
নেদারল্যান্ডসের রিসার্চ কাউন্সিল (এনডব্লিউও)-এর অর্থায়নে খুলনা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি এন্ড রিসার্চ এ বাস্তবায়নাধীন এ প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ রবিবার সকাল সাড়ে ৯টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে চিফ প্যাট্রন হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।  বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের ওয়াটার অ্যাফেয়ার্স বিষয়ক প্রতিনিধি মিসেস নিল্টিয়ে কিলেন। প্রকল্পের পরিচিতি তুলে ধরেন প্রকল্পের কো-পিআই প্রফেসর ড. কামরুল হাসান। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকল্পের কো-পিআই খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইউসুফ আল হারুন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর কী-নোট পেপার উপস্থাপন করেন প্রকল্পের চিফ ইনভেস্টিগেটর ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। পরে মুক্ত আলোচনা পর্বে গবেষক, শিক্ষক, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট অংশীজনরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, ডেল্টা ব্যবস্থাপনা, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উপক‚লীয় অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ওয়ার্কশপে খুলনা বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি এ্যান্ড রিসার্চের শিক্ষক-গবেষক, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং কৃষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ