খুলনা | মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৫ শ্রাবণ ১৪৩৩

গোবিপ্রবির উপাচার্য খুবি’র প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত

খুবি প্রতিনিধি |
০২:২৭ এ.এম | ২০ জুলাই ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০১৫) এর ১০(১) ধারা অনুযায়ী তাঁকে চার বছর মেয়াদে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। গতকাল রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মোঃ শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ড. মোঃ নাজমুস সাদাত খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দায়িত্বে ছিলেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন থেকে ফরেস্ট্রিতে ¯œাতক (বিএসসি) এবং বন ব্যবস্থাপনায় বিশেষায়িত ¯œাতকোত্তর (এমএসসি) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি এন্ড রিসার্চ থেকে ‘ফরেস্ট্র এন্ড ন্যাচার কনজারভেশন’ বিষয়ে দ্বিতীয় ¯œাতকোত্তর (এমএসসি) এবং জার্মানির Georg-August University of Göttingen থেকে Forest and Nature Conservation Policy বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ে তিনি UN-REDD+ Safeguards বিষয়ক পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন।
শিক্ষকতা, গবেষণা ও একাডেমিক নেতৃত্বে তাঁর অভিজ্ঞতা দুই দশকেরও বেশি। জলবায়ু পরিবর্তন, বন ও প্রকৃতি সংরক্ষণ নীতি (Forest and Nature Conservation Policy), eb kvmb (Forest Governance), বন পুনরুদ্ধার (Forest Landscape Restoration), প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, কার্বন মূল্যায়ন, REDD+, জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং অংশগ্রহণমূলক বন ব্যবস্থাপনা তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র। তিনি বাংলাদেশ, জার্মানি ও নেদারল্যান্ডসে শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বহু গবেষণা ও উন্নয়ন প্রকল্প পরিচালনা করেছেন।
ড. মোঃ নাজমুস সাদাত বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), GIZ, USAID, UN Women, US Forest Service (USFS) এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে পরিচালিত বহু গবেষণা ও পরামর্শক প্রকল্পে টিম লিডার, প্রধান গবেষক, কারিগরি বিশেষজ্ঞ এবং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জলবায়ু পরিবর্তন, বন পুনরুদ্ধার, জলাভ‚মি ব্যবস্থাপনা, বন শাসন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন বিষয়ক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রকল্পে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।
আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা প্রতিষ্ঠায়ও তিনি গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছেন। তিনি জার্মানি, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, ক্যামেরুন ও আর্জেন্টিনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচির সমন্বয়ে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
বর্তমানে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের Wildlife Advisory Board-এর সদস্য, আন্তর্জাতিক বন গবেষণা সংস্থা IUFRO-Gi Community Forestry Working Party-Gi Deputy Coordinator এবং জার্মান বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অঅএটই)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উঅঅউ এর বাংলাদেশের রিসার্চ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি Georg-August University of Göttingen-এর Community Forestry International Research Group-Gi Honorary Research Fellow  হিসেবে যুক্ত আছেন।
ড. সাদাতের গবেষণা নিবন্ধ Forest Policy and Economics, Land Use Policy, Global Ecology and Conservation, Journal of Sustainable Forestry, Climate Resilience and Sustainability-সহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে নিয়মিত গবেষণাপত্র উপস্থাপন করেছেন এবং বননীতি, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ, বন শাসন ও টেকসই উন্নয়ন বিষয়ে দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মধ্যে থেকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন। এর আগে গ্র্যাজুয়েটদের মধ্যে থেকে সর্বপ্রথম বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের গ্র্যাজুয়েট প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়াল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্বরত ছিলেন।
এদিকে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তাঁর নিয়োগে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত একজন মেধাবী শিক্ষক, দক্ষ গবেষক এবং অভিজ্ঞ প্রশাসক। তাঁর এ নিয়োগ খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন গৌরবের, তেমনি দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও একটি ইতিবাচক সংযোজন। তাঁর নেতৃত্বে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও প্রশাসনে আরও সাফল্য অর্জন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাঁর সার্বিক সফলতা ও সুস্বাস্থ্য কামনা করছি।
অনুরূপভাবে তাঁকে অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ