খুলনা | মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৫ শ্রাবণ ১৪৩৩

রেড ক্রিসেন্ট সোসাইটির ৩সি প্রকল্পের আওতায় নগরীর ২১ ও ২২নং ওয়ার্ডের ড্রেন পরিচ্ছন্ন শুরু

খবর বিজ্ঞপ্তি |
০২:২৭ এ.এম | ২০ জুলাই ২০২৬


জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নগর জলাবদ্ধতা হ্রাস, দুর্যোগ ঝুঁকি কমানো এবং পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল নগর গড়ে তোলার লক্ষ্যে নগরীর ২১ ও ২২ নং ওয়ার্ডের ৯ হাজার ২৩২ ফুট ড্রেন পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল রবিবার সকালে ২১নং ওয়ার্ডের কাঠপট্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। কেসিসি’র তত্ত¡াবধানে পরিচালিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ক্লাইমেট-রিজিলিয়েন্ট ক্লিন সিটিজ (থ্রিসি) প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক বলেন, নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম শুধু নগরীর জলাবদ্ধতা নিরসনেই নয়, বরং জলবায়ু পরিবর্তনজনিত অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও পানি নিষ্কাশন ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ড্রেনে বর্জ্য না ফেলার জন্য নগরবাসীর প্রতি আহŸান জানান এবং পরিচ্ছন্ন নগর গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ক্লাইমেট-রিজিলিয়েন্ট ক্লিন সিটিজ (থ্রিসি) প্রকল্প নগর পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং কমিউনিটি অংশগ্রহণের মাধ্যমে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও টেকসই নগর গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের ডিএডি রেক্সোনা খাতুন, প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল মজিদ এবং ফিল্ড অফিসার মোঃ সাইফুল ইসলাম।
জলবায়ু পরিবর্তনের কারণে অস্বাভাবিক ও অতিবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ফলে নগর এলাকায় পানি নিষ্কাশনে বিঘœ, জলাবদ্ধতা, জনদুর্ভোগ এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হচ্ছে। সময়মতো ড্রেন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের কারণে জলাবদ্ধতা হ্রাস পাওয়াসহ নগর বন্যা ও স্থানীয় দুর্যোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পবে। ফলে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ ও অন্যান্য পানিবাহিত রোগের বিস্তার কমাতে সহায়তা করবে এবং নগর অবকাঠামোর স্থায়িত্ব ও কার্যকারিতা বৃদ্ধি পাবে। সর্বোপরি পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে অনুষ্ঠানে জানানো হয়। ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের ড্রেন পরিচ্ছন্ন কার্যক্রম সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, বর্ষাকালে জলাবদ্ধতা হ্রাস এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

প্রিন্ট

আরও সংবাদ