খুলনা | মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৬ শ্রাবণ ১৪৩৩

শার্শায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ জনের ​

শার্শা (যশোর) প্রতিনিধি |
০৪:৩৪ পি.এম | ২০ জুলাই ২০২৬


যশোরের শার্শায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। ট্রাক্টর ও মোটরসাইকেলের এই মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আরও একজন, যার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

সোমবার (২০ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভাণ্ডারীর ছেলে নাহিদ (৪০) ও বেনাপোল পোর্ট থানার বালুণ্ডা গ্রামের জমাত আলীর ছেলে৷ উষা (৩০)।

​আহত অজ্ঞাতনামার তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল রুদ্রপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রুদ্রপুর-গোগাগামী সড়কের রফিকুলের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা দ্রুতগতির ট্রাক্টর (টলি) মোটরসাইকেলটিকে সরাসরি সামনে থেকে ধাক্কা দেয়। মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুই আরোহীর মৃত্যু হয়। স্থানীয়রা রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় অপর আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

​খবর পেয়ে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। একই সাথে ঘাতক ট্রাক্টর ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ