খুলনা | মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৬ শ্রাবণ ১৪৩৩

২৬নং ওয়ার্ডে জামায়াতের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

একটি গাছ কাটার আগে পাঁচটি গাছ রোপণের আহবান নগর আমীরের

খবর বিজ্ঞপ্তি |
০১:৫২ এ.এম | ২১ জুলাই ২০২৬


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান একটি গাছ কাটার আগে পাঁচটি গাছ রোপণের আহবান জানিয়ে বলেছেন, প্রকৃতির প্রতিশোধ ভয়াবহ। গাছ কেটে নতুন করে গাছ না রোপণ করলে পরিবেশের বিপর্যয় ঘটবে। তিনি বলেন, গাছের অভাবে যেভাবে পরিবেশ নষ্ট হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়; সৎ, দক্ষ ও নৈতিক মানবিক নেতৃত্বের অভাবে রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়ে পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ নেতৃত্বকে বয়কট করে সৎ, দক্ষ ও নৈতিক আদর্শিক নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। তবে সমাজ আলোকিত হবে। তিনি পরস্পর শিষ্টাচার বজায় রেখে রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে সব রাজনৈতিক নেতাদের প্রতি আহŸান জানান। তিনি বলেন, পরিবেশের সুরক্ষায় সামাজিক বনায়ন ও পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগরায়ণ গড়ে তোলা হবে। সোমবার সকালে নগর জামায়াতে ইসলামীর ২৬নং ওয়ার্ডের উদ্যোগে পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদরাসা ও বানিয়া খামার মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। 
২৬নং ওয়ার্ড আমীর মুহাঃ ছফির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতে ইসলামীর দাওয়া প্রকাশনা সেক্রেটারি মাওলানা শাহারুল ইসলাম ও সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম। অন্যানের মধ্যে বিশিষ্ট আয়কর আইনজীবী এস আব্দুর রহমান আলম, নাজিরহাট ইউনিটের সভাপতি মাওলানা আবু মুসা, ইসলামিয়া ইউনিটির সভাপতি জামিল হোসেন, ২৬নং ওয়ার্ডের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শেখ রিয়াজ উদ্দিন, শ্রমিক নেতা কাউসার আহমেদ, মোহন আলী, মাওলানা আমিন, পলাশ, রুহুল আমিন, রাফী, যুব নেতা শামীম হাসান, ইয়াহিয়া, ছাত্রশিবির নেতা শেখ হুসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি বয়স্ক থেকে শুরু করে শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন। এ কর্মসূচিকে ঘিরে এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ করে শিশু-কিশোররা গাছের চারা পেয়ে দারুণ উচ্ছ¡াস প্রকাশ করে। আসুন, আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ রক্ষা করি এবং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য খুলনা গড়ে তুলতে একসঙ্গে কাজ করি।
নগর আমীর বলেন, পরিবেশ সুরক্ষায় যা-যা করণীয় জামায়াতে ইসলামী তার সব কয়টিই করবে। পরিবেশ দূষণমুক্ত, দারিদ্র্য বিমোচনে ও বেকারত্ব দূরীকরণে গাছ ভূমিকা রাখতে পারে। গাছ মানুষের পরম বন্ধু। গাছ আধুনিক খুলনার প্রাণ শক্তি হিসেবে ভ‚মিকা রাখতে পারে। তাই প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব অন্তত একটি করে গাছ লাগানো।

প্রিন্ট

আরও সংবাদ