খুলনা | মঙ্গলবার | ২১ জুলাই ২০২৬ | ৬ শ্রাবণ ১৪৩৩

খুবি’র এফএমআরটি ডিসিপ্লিনের হ্যাচারিতে উৎপাদিত দেশীয় মাছের পোনা অবমুক্ত

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৩ এ.এম | ২১ জুলাই ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের অর্থায়নে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনে পরিচালিত ‘জিন ব্যাংক ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ক্যাপাবিলিটি এনহ্যান্সমেন্ট অব স্মল ইন্ডিজেনাস ফিশ স্পিসিজ’ শীর্ষক সাব-প্রকল্পের আওতায় ডিসিপ্লিনের হ্যাচারিতে উৎপাদিত দেশীয় প্রজাতির টেংরা ও শিং মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার প্রধান অতিথি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। পরে পর্যায়ক্রমে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন জলাশয়েও দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি দেশীয় ক্ষুদ্র মাছের জিনগত বৈচিত্র্য সংরক্ষণ, টেকসই প্রজনন প্রযুক্তির উন্নয়ন এবং গবেষণাভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় এ ধরনের প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, এফএমআরটি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, সংশ্লিষ্ট প্রকল্পের মুখ্য গবেষক প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ার, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ খসরুল আলম, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরীফ মোহাম্মদ খানসহ ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ ও এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ