খুলনা | বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ আন্দোলন থেকে স্বরা ভাস্করের স্বামীকে আটক

খবর বিনোদন |
০২:৫৯ পি.এম | ২১ জুলাই ২০২৬


ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভ কর্মসূচি থেকে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমদকে আটক করেছে মুম্বাই পুলিশ। মুম্বাইয়ের দাদারে অবস্থিত চৈতন্যভূমিতে সিজিপি (কাকরোজ জনতা পার্টি)-র ব্যানারে আন্দোলনের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে ফাহাদসহ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (২০ জুলাই) নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ভিডিও শেয়ার করেন স্বরা। একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ ফাহাদকে গাড়িতে তোলার সময় তিনি প্রশ্ন তুলে বলছেন, ‘কেন আমাকে গ্রেপ্তার করছেন?’

এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে স্বরা এক পোস্টে লেখেন, ‘২০ জুলাই সাড়ে চারটায় মুম্বাই পুলিশ মুম্বাইয়ের চৈতন্যভূমিতে ফাহাদ জিয়ার আহমেদ এবং অন্যান্য আন্দোলনকারীদের আটক করেছে। তাঁদের বর্তমানে মাহিম পুলিশ স্টেশনে আটকে রাখা হয়েছে। এটি ভারতের গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জাজনক।’

প্রিজন ভ্যানের ভেতর থেকে ধারণ করা ফাহাদের অপর একটি ভিডিও প্রকাশ করে স্বরা জানান, ফাহাদের অনুরোধে বার্তাটি প্রকাশ করেছেন। সেখানে অভিনেত্রী লেখেন, ‘২০ জুলাই  বিকেল সাড়ে চারটায় ফাহাদ জিয়ার আহমেদের কাছ থেকে আমি ভিডিওটি পেয়েছি। সে আমাকে এটি পোস্ট করতে বলেছিল। মুম্বাই পুলিশ মুম্বাইয়ের চৈতন্যভূমিতে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর আক্রমণ করছে বলে অভিযোগ উঠেছে। যারা সংহতি জানাতে চান, তারা অনুগ্রহ করে শান্তিপূর্ণভাবে এবং বিপুল সংখ্যায় চৈতন্যভূমিতে পৌঁছান।’

উল্লেখ্য,গতকাল সোমবার সিজিপির ‘সংসদ চলো’ কর্মসূচির অংশ হিসেবে দিল্লিতে হাজার হাজার মানুষ রাজপথে নামেন। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে অংশ নেন অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজ।

প্রিন্ট

আরও সংবাদ