খুলনা | বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩

নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করেছেন, দিল্লির আন্দোলন নিয়ে ক্ষোভ অরিজিতের

খবর বিনোদন |
০৩:৩৮ পি.এম | ২১ জুলাই ২০২৬


শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দিল্লিতে আন্দোলন করছেন দেশটির সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সোমবার ‘মার্চ টু সংসদ’ পালনের সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও মারধর করে দিল্লি পুলিশ। শিক্ষার্থীদের মারধরের ঘটনায় ফুসছেন ভারতের শোবিজ তারকারা।

শিক্ষার্থীদের ওপর হওয়া নির্যাতনের প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। মঙ্গলবার (২১ জুলাই) এক পোস্টে গায়ক লেখেন, ‘এবার তো ছাত্রছাত্রীদেরও মারধর করা হচ্ছে। দিল্লি পুলিশের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি একবারও লজ্জা করছে না? আর নেতা-মন্ত্রীদের বলছি, কী চলছে এগুলো? আপনারা কি সত্যিই নিজেদের ঈশ্বর বলে ভাবতে শুরু করেছেন? মানুষ সব কিছুর হিসাব মনে রাখবে। মনে রাখবেন, এই পৃথিবীতে একমাত্র স্থায়ী সত্য হলো পরিবর্তন। হর হর মহাদেব।’

গতকাল সংঘর্ষের পর আজ মঙ্গলবার দিল্লির সংসদ এলাকায় পরিস্থিতি থমথমে। এ ঘটনাকে ঘিরে ভারতের রাজনৈতিক মহলেও বিতর্ক তীব্র হচ্ছে।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন বলিউডের একঝাঁক তারকা। এ তালিকায় আছেন শাবানা আজমি, নাসিরউদ্দিন শাহ, প্রকাশ রাজ, পুনম পান্ডে, সোনাক্ষী সিনহা, হৃতিক রোশন ও সংগীতশিল্পী বিশাল দাদলানি।

উল্লেখ্য, গেল এক মাস ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁদের দাবি মেনে না নেওয়ায় আমরণ অনশনে বসেন বিজ্ঞানী ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। অনশনরত ওয়াংচুককে গেল ১৮ জুলাই জোরপূর্বক হাসপাতালে নিয়ে যায় দিল্লি প্রশাসন। এরপর থেকে আন্দোলন আরও জোরালো হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ