খুলনা | বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকল্পের কার্যক্রম উদ্বোধনকালে কেসিসি প্রশাসক

শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত জরুরি

খবর বিজ্ঞপ্তি |
০২:০৯ এ.এম | ২২ জুলাই ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নগরীতে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরির পাশাপাশি নগরীতে বিদ্যমান প্রতিষ্ঠানসমূহে পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করতে হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা বেশী জরুরি। কেন না এর সাথে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চত হওয়াসহ শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ক শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। 
গতকাল মঙ্গলবার দুপুরে খালিশপুরে সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজে ‘‘রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ’’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
কৈশর বান্ধব মাসিক স্বাস্থ্য, হাইজিন সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিট নগরীর শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের ইয়ুথ ক্লাইমেট এ্যাম্বাসেডর টীম এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ তৈরিতে ডাস্টবিন স্থাপন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম, তাপদাহ মোকাবিলায় সবুজায়নে সবজি বীজ বিতরণ ও বৃক্ষরোপণ, কলেজ ক্যাম্পাসের পুকুর সংস্কার ও ড্রেন পরিস্কার এবং তাপদাহ রোধে সচেতনতা বৃদ্ধি এবং হাইজিন সচেতনতা ও স্বাস্থ্যসম্মত হাইজিন কিট বিতরণ করা হচ্ছে। কলেজের ৩০ জন যুব সদস্য কার্যক্রমগুলি বাস্তবায়ন করবে।
কলেজের অধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ নেহালউদ্দীন মুন্সি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল বাসার, রেড ক্রিসেন্ট সোসাইটির সমন্বয়কারী শিক্ষক খোন্দকার মুকুল আহমেদ, কলেজের প্রজেক্ট এ্যাসোসিয়েট মোঃ সাকিবুল হাসান, এ্যাডমিন এন্ড ফাইন্যান্স এ্যাসোসিয়েট মিতা মাহমুদ মুন্নি, জাতীয়তাবদী ছাত্রদল-কলেজ শাখার সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু উবাইদা মাহিমসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের উপ-সহকারী পরিচালক মোসাঃ রেক্সোনা খাতুন।

প্রিন্ট

আরও সংবাদ