খুলনা | বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩

খুলনায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |
১১:৩৯ পি.এম | ২২ জুলাই ২০২৬


খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে অজ্ঞাতনামা (২৯) এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা আশিক সড়কের শেষ প্রান্ত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। পরিচয় নিশ্চিত করতে খুলনা সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞ দলকে তলব করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আশিক রোডের শেষ প্রান্তের একটি প্লটে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে এসে দেখে সে মারা গেছে। মৃত যুবকটি কালো রংয়ের একটি গেঞ্জি ও কালো রংয়ের একটি প্যান্ট পরা ছিল। তাঁর মাথায় এবং মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

বটিয়াঘাটা থানার ওসি মো. মারুফ হোসেন যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

ওসি মারুফ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেঁতুলতলা আসিফ সড়কের মাথায় বিলের কাছে বিদ্যুতের খুঁটির নিচে থাকা একটি পরিত্যক্ত ঘরের ভেতর  থেকে গলাকাটা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। প্যান্ট-শার্ট পরিহিত নিহত যুবকের শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। তার আনুমানিক বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ