খুলনা | রবিবার | ২৬ জুলাই ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩

ফকিরহাটে বাগেরহাট জেলা খোখো দলের জার্সি উন্মোচন

ফকিরহাট প্রতিনিধি |
১২:৩১ এ.এম | ২৩ জুলাই ২০২৬


ফকিরহাটে জাতীয় পর্যায়ের খোখো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাগেরহাট জেলা দলের খেলোয়াড়দের জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আট্টাকি যুব সংঘ ও সমাজ কল্যাণ ক্লাব এ জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে। 
আট্টাকি যুব সংঘ ও সমাজ কল্যাণ ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় এবং অত্র ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ তানভীর ইসলাম লিমনের অর্থায়নে জার্সি  উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা মুশফিকুজ্জামান রিপন, ভারপ্রাপ্ত সভাপতি শেখ তানভীর ইসলাম লিমন, সহ-সভাপতি আরিফুল ইসলাম ও মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবি ফকির, সাংগঠনিক সম্পাদক রবি খান, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন শেখ এবং দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রাজু। এছাড়া সদস্য আলামীন ফকির ও ছাইদুর রহমানসহ অন্যান্য সদস্য ও স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বাগেরহাট জেলা খোখো দলের সাফল্য কামনা করেন এবং যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহŸান জানান।

প্রিন্ট

আরও সংবাদ