খুলনা | বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরা-৪ আসনে আগেও বহিষ্কৃত হয়েছিলেন এক এমপি, সংসদে ছিলেন স্বতন্ত্র

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৯ এ.এম | ২৩ জুলাই ২০২৬


নবম জাতীয় সংসদে একই আসন থেকে নিজের দল জাতীয় পার্টি থেকে বহিষ্কার হয়েছিলেন তৎকালীন সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা। স¤প্রতি ঘটনা মাধ্যমে সাতক্ষীরা-৪ আসনে সময়ের ব্যবধানে ভিন্ন ভিন্ন দলের দুইজন সংসদ সদস্য নিজ দল থেকে বহিষ্কার হওয়ার নজীর স্থাপন করেছে। 
আলোচিত সাতক্ষীরা-৪ আসন দেশের বৃহত্তম থানা শ্যামনগর এবং কালীগঞ্জ উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ১০৮ নম্বর আসন। এই আসনে ভোটের মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিশেষ প্রভাব রয়েছে। ১৯৯১ ও ২০০১ এবং সর্বশেষ ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী এমপি নির্বাচিত হয়। এছাড়াও জাতীয় পার্টি ও আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এই আসনে। 
২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে গোলাম রেজা সংসদ সদস্য নির্বাচিত হন। দলটির তৎকালীন চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে ব্যবসায়ীক দ্ব›েদ্বর জেরে ২০১২ সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি সংসদে স্বতন্ত্র (স্বাধীন) এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। 
প্রসঙ্গত, বর্তমান ক্ষমতাশীল দল বিএনপি ২০০৫ সালে তৎকালীন সময়ে দলীয় সংসদ সদস্য আবু হেনাকে দল থেকে বহিষ্কার করে। তিনি বিএনপি ও সরকারের একটি অংশের পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদের উত্থান নিয়ে মন্তব্য করেছিলেন। বিএনপি তার বক্তব্যকে দলবিরোধী বলে অভিহিত করেছিল। শেষ পর্যন্ত বিএনপি’র ওই নেতার সংসদ সদস্য পদ বহাল ছিলো। 
সেসময় সংসদে তৎকালীন স্পিকার জমির উদ্দিন সরকার তখন সংবিধানের বিধান ব্যাখ্যা করে বলেছিলেন, “দল থেকে বহিষ্কারের পর আবু হেনা স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে বিবেচিত হন। তিনি দলের সিদ্ধান্ত অমান্য করেননি বা দলের বিরুদ্ধে ভোট দেননি। তাই তার সংসদ সদস্যপদ হারানোর কোনো প্রশ্নই ছিল না।”

প্রিন্ট

আরও সংবাদ