খুলনা | বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬ | ৭ শ্রাবণ ১৪৩৩

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট

সেরাদের সেরা হয়ে দেশ সেরার ট্রফি ছিনিয়ে আনতে চায় খুলনার ক্ষুদে খেলোয়াড়রা

সাইফুল ইসলাম বাবলু |
০২:০০ এ.এম | ২৩ জুলাই ২০২৬


সেরাদের সেরা হয়ে দেশ সেরার ট্রফি ছিনিয়ে আনতে চায় খুলনার ক্ষুদে খেলোয়াড়রা। নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে একক ও দ্বৈত বিভাগে জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্যের পর এবার তাদের নজর জাতীয় ট্রফি। এ লক্ষ্য নিয়েই তারা রাজধানীতে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার থেকে তারা ঢাকার পল্টনে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দেশের অন্যান্য বিভাগের সেরা ক্ষুদে খেলোয়াড়দের মুখোমুখি হবে।  
খুলনার সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী রাহমা জান্না পরি। স¤প্রতি সমাপ্ত হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে একক ও দ্বৈত বিভাগে সে থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ব্যাডমিন্টন এককে সে নিজে লড়াইয়ের প্রস্তুতির পাশাপাশি দ্বৈত চ্যাম্পিয়ন মুকুট ছিনিয়ে নিতে সঙ্গী হিসেবে বেছে নিয়েছে খুলনার আর এক গর্ব জেলা পর্যায়ে রানার-আপ তেরখাদার শহিদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী তাসনিয়া ইসলাম অর্ণাকে। অর্ণা তেরখাদা উপজেলা সদরের কাটেঙ্গা গ্রামের মোঃ শফিকুল ইসলাম লিটুর কন্যা। উভয়ই জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হতে কঠোর অনুশীলন করেছে। 
পরি-অর্ণার সফরসঙ্গী হয়েছেন আর এক ক্ষুদে খেলোয়াড় খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র শাকিবুর হাসান। খুলনার বয়রা মুজগুন্নী আবাসিক এলাকার বাসিন্দা ট্রাফিক সার্জেন্ট মোঃ আশরাফুজ্জামানের পুত্র শাকিবুর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও বিভাগীয় পর্যায়ে রানার আপ হয়ে জাতীয় পর্যায়ে লড়ার জন্য ঢাকায় পৌঁছেছে। এদের সাথে জাতীয় পর্যায়ে খেলার জন্য যোগ দিয়েছে বিভাগীয় পর্যায়ে এককে চ্যাম্পিয়ন বাগেরহাটের ফকিরহাট উপজেলার তানভির ও মোংলার রিফাত। এরা দু’জন বিভাগীয় পর্যায়ে ডাবলসে চ্যাম্পিয়ন জুটি। এদর সাথে যোগ দিচ্ছে সিংগেলসে বিভাগীয় পর্যায়ে রানার আপ মাগুরা জেলার পিয়ন্তি ঘোষ। 
স¤প্রতি ক্ষুদে তিন কৃতি খেলোয়াড় রাহমা জান্না পরি, তাসনিয়া ইসলাম অর্ণা ও শাকিবুর হাসান তাদের গর্বিত পিতা-মাতার সাথে সময়ের খবর কার্যালয়ে আসে। কথা হয় এ প্রতিবেদকের সাথে। ক্ষুদে খোয়াড়রারা এ প্রতিবেদককে জানায় আমরা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ দেশ সেরা  হয়ে খুলনা বিভাগের মুখ উজ্জল করতে চাই। জাতীয় পর্যায়ে একক ও দ্বৈত মুকুট ছিনিয়ে আনাই এখন আমাদের মূল লক্ষ্য। এজন্য কঠোর অনুশীলন করেছি। খুলনা স্বনামধন্য ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বাপ্পি ব্যাডমিন্টন একাডেমির তত্ত¡াবধানে প্রাকটিস করেছি। পরি জানায় এখানে এককে আমার কোচ হিসেবে রয়েছেন সাবেক কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় রথীন্দ্রনাথ হালদার এবং দ্বৈতে রয়েছেন সাবেক কৃতি খেলোয়াড় জান্নাতুস নিহিমা। স্বনামধন্য এই দুই প্রশিক্ষককে পেয়ে আমি গর্বিত। তাদের তত্ত¡াবধানে জাতীয় পর্যায়ে দুই বিভাগেই বিজয়ের মুকুট ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্তজা আফরোজ এ প্রতিবেদককে জানান পরি ছিল আমাদের স্কুলের মধ্যমনি। প্রচন্ড মেধাবী এ শিশুটি খেলাধুলায়ও ছিল ভীষণ পারদর্শী। তার এ ধারাবাহিক সাফল্য আমাদেরই সাফল্য। আমাদের আশা জাতীয় পর্যায়ের মুকুট ছিনিয়ে এনে এরা আমাদের স্কুলের পাশাপাশি খুলনা জেলা ও বিভাগের মুখ উজ্জল করবে। ছোট্ট এ শিশুরা দেশসেরা হয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঘরে ফিরুক এমনটিই আমাদের প্রত্যাশা।

প্রিন্ট

আরও সংবাদ